শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ
বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে অনেককিছুর সঙ্গে থমকে আছে দেশের শিক্ষা কার্যক্রমও। যদিও বারবার তাগিদ দেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠোন খুলে দেয়ার। শিক্ষা মন্ত্রণালয়ও স্কুল-কলেজ খুলে দিতে চায়। সার্বিক পরিস্থিতি ও সরকারের অবস্থান বিষয়ে জানাতে আজ বুধবার (২৬ মে) সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলমান পরিস্থিতিতে শিক্ষার সার্বিক দিক ও সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের দাবির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অবগত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ-খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, তা করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি ও আন্তঃমন্ত্রণালয়ের মতামত নিয়ে করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, আরো এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দেয়া হতে পারে। এরপর ধাপে ধাপে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা আসতে পারে। সেইসঙ্গে ১৮ বছরের ওপরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা প্রদান কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে। টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে হবে।
তারা আরো বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বেশি গুরুত্ব দিয়ে ক্লাস করানো হবে। অন্যদের জন্য সপ্তাহে একদিন ক্লাস। অনলাইন ও অফলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে। এসব বিষয় তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।
প্রীতি / সাদিক পলাশ
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত