রাজবাড়ীতে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির মেছোবাঘ
রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের কাঁঠালতলা গ্রামে ফাঁদে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির মেছোবাঘ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কাঁঠালতলা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে বাঘটি ধরা পড়ে।
স্থানীয় যুবক জহিরুল ইসলাম জানান, কয়েক দিন আগে থেকেই বাঘটি লোকজনের নজরে পড়ে। তাই গত রাতে কোয়েল পাখির টোপ দিয়ে ফাঁদ পাতলে মেছোবাঘটা ধরা পড়ে। মনে করা হচ্ছে এলাকায় আরো কয়েকটা বাঘ আছে।
বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। প্রানীটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মেছোবাঘ, বাঘরোল বা মেছোবিড়াল মাঝারি আকারের বিড়ালগোত্রীয় এক ধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী। ব্রাজিল, কোস্টা রিকা, বাংলাদেশ, ভারত, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, লাউস, শ্রীলঙ্কায় এরা স্থানীয়ভাবে বাঘরোল নামে পরিচিত। এদের আবাসস্থল থাইল্যান্ড ও এল সালভাদোর। বিগত কয়েক দশকে বাঘরোলের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।জনবসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর ও অন্যান্য কারণে বাঘরোলের আবাসস্থল জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই এর মূল কারণ। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied