জুড়ীতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার
মৌলভীবাজার জেলার জুড়ীতে পুলিশের অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ জিআর ৮৮/১৯ (জুড়ী)-এর পরোয়ানাভুক্ত আসামি মৃত জিতেন মুন্ডার ছেলে রাজেস মুন্ডাকে উপজেলার এলভিন টিলা থেকে গ্রেফতার করেন। আরেকটি অভিযানে এসআই জাকির হোসেন ভূঁইয়া জিআর ৮৮/২১ (জুড়ী)-এর পরোয়ানাভুক্ত মৃত বসন্ত ফুলমালির ছেলে মিন্টু ফুলমালিকে শিলুয়া চা বাগান এবং এসআই আব্দুল মান্নান সিআর ১৩/২২-এর পরোয়ানাভুক্ত আসামি কাজল মিয়ার ছেলে শরিফ মিয়াকে উপজেলার বেলাগাঁও গ্রাম থেকে গ্রেফতার করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে জিআর মামলায় ২ জন এবং সিআর মামলায় একজনসহ মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied