বাড়ি তৈরির কাজে বাঁধা : ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকার শাহজাহানের। এবার বাড়ি করতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম (৪৬) বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বাদী হয়ে জিএমপির কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও চলতি বছরের ৭ মার্চ গাজীপুর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে জমি জবরদখলের অভিযোগে তার বিরুদ্ধে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। গত ৭ জুন কোনাবাড়ী থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জনৈক আ. সাত্তার মিয়া। এছাড়াও কোনাবাড়ী থানায় জমি দখল ও চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ভূমি জবরদখলকারী শাহজাহান ও তার সহযোগীরা আজ বৃহস্পতিবার সকালে একই এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ির বিল্ডিংয়ে ছাদ ঢালাইকাজে বাধা দেয়। এ সময় জোরপূর্বক ঢালাইকাজে ব্যবহৃত বাঁশের খুঁটি ভেঙে ফেলে শাহজাহানের সহযোগীরা। বাড়ির মালিক ভাংচুরে বাধা দিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চলে যায় তারা। এ বিষয়ে মামলা-মোকদ্দমা করলে খুন করে লাশ গুম করবে বলে শাসিয়ে যায় শাহজাহান বাহিনী।
স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল বলেন, এ বিষয়ে ভুক্তভোগী আমার কাছে এসেছিল। তাকে থানায় অভিযোগ করতে বলি। কারণ, শাহজাহান কাউকে তোয়াক্কা করে না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে মীমাংসা করতে চাইলেও সে সালিশে উপস্থিত থাকে না।
শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
জিএমপির কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক আজিবুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied