সংশোধন হচ্ছে ৭ কলেজের মাস্টার্স পরীক্ষার ফল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষার ফল সংশোধন করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাদুল হক চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল এরই মধ্যে প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হয়। পরবর্তীতে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, আলোচ্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হয়ে এই বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অনার্স ডিগ্রি অর্জন করেন।
যেহেতু এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অনার্স ডিগ্রি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী করেছেন, সেজন্য তাদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সংশোধন করে প্রকাশ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রকাশ হবে। তবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি শিক্ষার্থীদের ফল প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ হচ্ছে। উক্ত শিক্ষার্থীদের মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষ হতে ফল প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে।
শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সিলেবাস নির্ধারণ, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশের বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করে আসছে।
জামান / জামান
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক