৩ মামলার সাজাপ্রাপ্ত ও ২২ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ ২২টি ওয়ারেন্ট ও ৩ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সাত্তার শাহীনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কুমড়িরহাট ভেটেশ্বর গ্রামের আবু তাহের ওরফে তাহের নেতার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
পরিদর্শক মোজাম্মেল হক জানান, গাজীপুরে ‘গ্রামো ফার্মাসিউটিক্যালস’ নামে একটি নকল যৌন উত্তেজক ওষুধ প্রস্তুত করে বাজারজাত করতেন আব্দুস সাত্তার শাহীন। ২০১১ সালের ৯ মার্চ ওই কারখানায় ম্যাজিস্ট্রেটসহ যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন, বিএসটিআই ও র্যাব। এ সময় কারখানাটি সিলগালাসহ দুজনকে আটক করে। কিন্তু পালিয়ে রক্ষা পান কারখানার মালিক আব্দুস সাত্তার শাহীন। সেই থেকে আত্মগোপনে থাকেন শাহীন।
এ মামলাসহ তার বিরুদ্ধে আদিতমারী থানায় ২২টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া ৩টি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। এর একটিতে এক বছর সশ্রম কারাদণ্ড, অপরটিতে এক বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ৮ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। এসব মামলা সারাদেশের বিভিন্ন স্থানে করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আব্দুস সাত্তার শাহীনকে গ্রেফতার করতে বিভিন্ন সময় একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied