ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

অন্ধকারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ২:৩৮

সারাদেশের প্রাথমিক শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কর্মকর্তা-কর্মচারীরা অন্ধকারে অলস সময় পার করছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যুৎ না থাকায় এ প্রতিষ্ঠানের সব কাজকর্ম স্থবির হয়ে পড়ে।

ডিপিই থেকে জানা গেছে, রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সে কারণে ডিপিইতে বিদ্যুৎ নেই। ফলে অফিসের কোনো কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। অন্ধকারের ফলে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীদের বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে। এদিকে দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা শিক্ষক-কর্মচারীসহ অন্যদের ব্যর্থ হয়ে ফিরে যেতে হচ্ছে।ডিপিই’র সংশ্লিষ্টরা জানান, এ প্রতিষ্ঠানে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থায় কোনো জেনারেটর নেই। বিদ্যুৎ না থাকলে সব কাজ বন্ধ রাখতে হয়।এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের ফোনে একাধিকবার কল করে তাকে পাওয়া যায়নি।

তবে ডিপিই’র সংস্থাপন শাখার উপ-পরিচালক বাহারুল ইসলাম দুপুরে বলেন, সকাল থেকে ডিপিইতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমাদের বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক কাজকর্ম বন্ধ রয়েছে। তবে জরুরি কাজের জন্য কিছু ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, আমাদের জেনারেটর ব্যবস্থা থাকলেও সেটি এখন অচল হয়ে গেছে। পাশেই নতুন ভবন হচ্ছে বলে এমন পরিস্থিতি। ২০ তলা ভবন নির্মাণ কাজ শেষ হলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করা হবে বলেও জানান তিনি।

শাফিন / জামান

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি