ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে পুলিশি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবক আটক


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:৫৭
গোয়ালন্দঘাট থানার অফিসার স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে দৌলতদিয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়ার হোসেন মণ্ডলপাড়া মডেল হাই স্কুলের পাশে বাবুর মেহগনি বাগানের মধ্য থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই জন যুবককে আটক করে পুলিশ।
 
আটককৃতরা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আমজাদ শেখের ছেলে রুবেল শেখ (২৬) এবং গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সামসু মাস্টারপাড়া এলাকার নাসির শেখের ছেলে জাকির শেখ (২১)। 
 
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি লোহার তৈরি রামদা, ১টি লোহার তৈরি ধারালো দা, ১টি লোহার তৈরি ধারালো চাকু, ১টি একটি গিয়ার চাকু, ১টি লোহার হাতলযুক্ত হাতুড়ি, ১টি নাইলনের রশি, ১টি মাঝারি আকারের প্লাস্টিকের ব্যাগ। এ সংক্রান্তে  গোয়ালন্দ ঘাট থানার ৩৯৯/৪০২ পেনাল কোড ধারায় মামলা রুজু করা হয়েছে।
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের  আদালতে পাঠানো হয়েছে। 

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত