ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১০-২-২০২২ রাত ৯:১৪
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামানকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতির ঘোষণা দেয়া হয়।
 
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে এ অব্যাহতির ঘোষণা দেয়া হয় বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।
 
এ বিষয়ে জানতে হাজী মনিরুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
 
এ ব্যাপারে কথা হয় গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিকের (বাবু) সাথে। তিনি বলেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ, উনারা আমাদের অবিভাবক। যেহেতু আমরা কেন্দ্রীয় কমিটির অধীনস্ত, তাদের যে সুচিন্তিত মতামত এর বাইরে কথা বলার কোনো সুযোগ নেই।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার