লালমোহনে ২০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলার লালমোহনে ২০২ পিস ইয়াবাসহ মো. সজিব বেপারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেরে পাঁচকুড়ি হাওলাদার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। সজীব বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের মো. বাবুল বেপারীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি চৌকস দল পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সজীবকে আটক করতে সক্ষম হয়। তবে সজীবের সহযোগী মো. ইমরান হোসেন মুন্না পালিয়ে যায়। মুন্না ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামের আবুল বাশারের ছেলে।
এ সময় সজীবের কাছ থেকে ২০২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied