ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে সাংসারিক কলহে স্ত্রীকে ন্যাড়া করে দেয়ার অভিযোগ


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ৩:২৮

নির্যাতনের পর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঢাকার দোহার পৌরসভার লটাখোলা এলাকায়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম নূপুর সুলতানা (৪০)। তিনি পেশায় স্কুল শিক্ষিকা। এ ঘটনায় বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী বাহারুল ইসলাম হিরুকে (৪৩) আসামি করে দোহার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই দিন রাতেই বাহারুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোহারের লটাখোলা এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে বাহারুল ইসলাম হিরুর সঙ্গে নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা এলাকার জালাল উদ্দিনের মেয়ে নূপুর সুলতানার ২০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে নূপুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। এছাড়া তাদের একমাত্র ছেলের পড়াশোনার খরচ বহন করতেন না নূপুরের স্বামী। এরই মধ্যে বিভিন্ন অজুহাতে নূপুরের বাবার কাছ থেকে ২ লাখ টাকা ও ধার হিসেবে তার ভাই মুশফিকের কাছ থেকে ১০ লাখ টাকা নেয়। এসব টাকা ফেরত না দিয়ে আবারো নূপুরকে টাকার জন্য চাপ প্রয়োগ করে ৬ লাখ টাকা নেয় তার স্বামী। এরই মধ্যে গত ৪ ফেব্রুয়ারি দুপুরে নুপুরের বাবা ও ভাইয়ের দেয়া টাকা ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে বাধা দিলে বাহারুল আরো ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠের বাটাম দিয়ে এলাপাতাড়ি আঘাত করে ঘর থেকে কাঁচি এনে মাথার চুল কেটে দেয় তার স্বামী।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) এসএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নূপুর সুলতানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আমরা ওই দিন রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তার স্বামী বাহারুল ইসলাম হিরুকে গ্রেফতার করে পরদিন সকালে আদালতে প্রেরণ করি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন