কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুলের জানাজায় মানুষের ঢল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুর রহমান বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হার্ট অ্যাটাকে ৫২ বছর বয়সী এই নেতা মারা যান। বৃহস্পতিবার (১০ পেব্রুয়ারি) সকালে দীঘিবাড়ি এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
স্বজনরা জানান, উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রচারণায় গিয়েছিলেন তিনি। গাবতলী এলাকায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাজায় এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সাংসদ আকম মোজাম্মেল হক বলেন, তার মতো সহজ-সরল ও সাহসী নেতাদের ত্যাগই আওয়ামী লীগের শক্তি। স্মৃতিচারণে বাবুলের নেতৃত্বের প্রশংসা করেন মন্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধাসহ আগত নেতৃবৃন্দ।
জহিরুদ্দিন মাস্টারের ছেলে মাহবুবুর রহমান বাবুল ১৯৮৬ সালে গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি-জামায়াত শাসনামলেও সাহসীকতার সঙ্গে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মাঠের রাজনীতি চাঙ্গা রাখেন। ২০১৬ সাল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন তিনি।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ