ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতি নিহত


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ২:৫৪

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকসার ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি নিহত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার বরমী-মাওনা আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলো- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা দিবাশ্বর গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী বেগম আক্তার (৫৫) এবং তার নাতি ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের সাদেক হোসেনের ছেলে নাঈম (৩)। 

এসআই শাহাদাত হোসেন জানান, কিশোরগঞ্জের হোসেনপুর থেকে বাবাকে দেখতে অটোরিকসায় শ্রীপুরের এমসি বাজারে আসছিল তারা। এ সময় বরমী-মাওনা আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও সিএনজির সাথে অটোরিকসার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত নানি ও নাতিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।    

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম সকালের সময়কে জানান, নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শাফিন / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার