ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে আত্মসাতের মামলায় ট্রাক উদ্ধার : আটক ১


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২১ রাত ১১:৫

ভোলার লালমোহনে ক্রয়ের কথা বলে একটি ট্রাক আত্মসাতের ঘটনায় করা মামলায় ট্রাকটি উদ্ধার ও মো. আলামিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) চট্টগ্রামের পাচলাইশ থানা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার ও মামলার আসামিকে আটকপূর্বক বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে লালমোহন থানায় আনা হয়। আটক আলামিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মৃত জহিরউদ্দিন বাবরের ছেলে।

মামলা ও বাদী সূত্রে জানা যায়, লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের আলী আজগরের কাছ থেকে প্রায় দেড় বছর আগে ঢাকা মেট্রো-ট ১১-৩৬০০ নাম্বারের ট্রাকটি ১২ লাখ ৫০ হাজার টাকায় লিজে ক্রয়ের চুক্তিনামা করেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের মৃত রুস্তমের ছেলে শফিকুল ইসলাম। ওই সময় নগদ ৩ লাখ টাকা দিয়ে আর কোনো যোগাযোগ রাখেননি শফিকুল। আলী আজগরের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে আলামিনের মাধ্যমে ট্রাকটি অন্যত্র বিক্রি করে দেয় শফিকুল।

এদিকে ট্রাকের টাকা না পেয়ে দিশাহারা হয়ে ট্রাকের খোঁজ নেন আলী আজগর। পরে ট্রাকটি অন্যত্র বিক্রির সংবাদ পেয়ে তা উদ্ধারের জন্য গত ১৫ জুন ট্রাক ক্রেতা শফিকুল ও আলামিনসহ আরো ৩-৪ জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তিনি, মামলা নং-১২। ওই মামলার সূত্র ধরে চট্টগ্রামের পাচলাইশ থানার মুরাদপুর আতরডিটো এলাকার ভাঙারি দোকান থেকে ট্রাকটি উদ্ধার ও জড়িত আলামিনকে আটক করে লালমোহন থানায় নিয়ে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ খান।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি ট্রাক আত্মসাতের ঘটনায় নিয়মিত মামলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ চট্টগ্রাম থেকে উল্লিখিত ট্রাক ও জড়িত আলামিনকে আটক করেন। ঘটনার সাথে আর যারা জড়িত আছে তাদের আটকের চেষ্টা চলছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত