ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মাদকাসক্ত স্বামীর অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১২-২-২০২২ বিকাল ৫:৫৩
স্বামীর অত্যাচার সইতে না পেরে চায়না খাতুন (৩০) নামে দুই কন্যাসন্তানের জননী এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে নিহতের স্বজনদের দাবি, মাদকাসক্ত স্বামী অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তোরাপ শেখেরপাড়ায়। আজ শনিবার (১২ জানুয়ারি) সকালে গৃৃহবধুর স্বামীর ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
ঘটনার পর গৃহবধূর স্বামী রেজাউল শেখ (৩৫) বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। সে স্থানীয় আফসার শেখের ছেলে।
 
নিহত চায়না খাতুনের বাবা সিরাজ দেওয়ান জানান, ৯ বছর আগে রেজাউলের সাথে আমার মেয়ের বিয়ে দেই। বিয়ের পর থেকেই সে আমার মেয়েকে নানাভাবে অত্যাচার করত। ঠিকমতো রোজগার করত না। নেশা গ্রহণসহ নানা বাজে আড্ডায় লিপ্ত থাকত। নিয়মিত অনেক রাত করে বাড়ি ফিরত। আমার মেয়ে ও দুই নাতনির ঠিকমতো ভরণ-পোষণ দিত না। প্রায়ই আমার বাড়িতে পাঠিয়ে দিত। সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকত। আমি সাধ্যমতো চাল-ডাল, টাকা-পয়সা দিয়ে সাহায্য করতাম। শুক্রবার রাতে এসব বিষয় নিয়ে ঝগড়া হলে রেজাউল আমার মেয়েকে গলাটিপে হত্যা করে এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীদের কাছ থেকে সব জেনে ছুটে এসে আমি মেয়ের লাশ দেখতে পাই। আমি এর ন্যায়বিচার চাই।
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটাকে আত্মহত্যা বলে মনে হয়েছে। চায়নার স্বামী একজন মাদকাসক্ত বলে জানতে পেরেছি। অভাবের সংসারে ঝগড়া-বিবাদের একপর্যায়ে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে। তারপরও প্রকৃত ঘটনা জানার জন্য লাশ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রেজাউলকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত