মান্দায় দুটি তুলার কারখানায় আগুন
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুরে দুটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল ও যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে। মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা দুটি মালিক। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রসাদপুর এলাকার ইনডেক্স কলেজের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার মালিক উপজেলার ছোট-বেলালদহ গ্রামের সৌদি প্রবাসী আয়নালের স্ত্রী মোর্শেদা খাতুন এবং বড়পই গ্রামের মোবারকের স্ত্রী নুরুন্নাহার বিবি। দীর্ঘদিন থেকে প্রসাদপুর এলাকার ইনডেক্স কলেজ এর পেছনে ঝুঁট কাপড় থেকে তুলা তৈরী করা হতো। কারখানায় তুলা থেকে লেপ, বালিশ ও তোষক তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানাটি বন্ধ করে দোকান মালিক ও কর্মচারীরা যে যার মতো বাড়ি যায়। শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানাটি বন্ধ ছিল। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে তুলার কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা অগ্নিকান্ডের বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। দু’টি কারখানায় প্রায় ২০লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
কারখানা মালিক উপজেলার ছোট-বেলালদহ গ্রামের সৌদি প্রবাসী আয়নালের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, রাত ১০ টার দিকে বাড়িতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ততক্ষণে কারখানার সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গার্মেন্ট এর ঝুঁট কাপড় নিয়ে এসে কারখানায় মেশিনের সাহায্যে তুলা তৈরী করা হতো। তুলা থেকে লেপ, বালিশ ও তোষক তৈরি করা হয়। কারখানায় আগুনে মেশিন ও তুলা সবকিছু ভষ্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মান্দা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন লিডার শফিউর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিষয়টি নওগাঁ ফায়ার সার্ভিস অফিসকেও জানানো হয় যদি আরো ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়। পরে দেখলাম প্রায় এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। পরে নওগাঁ ফায়ার সার্ভিস ইউনিটের আসার দরকার হয়। সেখানে প্রায় আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় তিনঘন্টা কাজ করে। তবে আগুনে দুটি কারখানা সব মালামাল পুড়ে গেছে। কারখানার মালিকের দাবী বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা দুটির মালিকরা দাবি করছেন ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহিনুর রহমান তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কারখানা মালিক থানায় কোন অভিযোগ দেয়নি।
শাফিন / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে