এসআই মোশারফ হোসেনের একান্ত প্রচেষ্টায় মানসিক ভারসাম্যহীন খুঁজে পেল আপন ঠিকানা
আর্তমানবতার সেবায় বাংলাদেশ পুলিশ কাজ করছে প্রতিনিয়ত। সাম্প্রতিক সময়ে ডিএমপির বংশাল থানায় একটি হারানো জিডির সূত্র ধরে (জিডি নং-২৫৬) গত ৫ ডিসেম্বর উক্ত থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোশারফ হোসাইনের একান্ত প্রচেষ্টায় দীর্ঘ এক মাস পাঁচ দিন পর রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজির পর মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেনকে (১৪) উদ্ধার করতে সক্ষম হয় বংশাল থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আনোয়ার হোসেন একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। তার পিতার নাম সোনামিয়া, গ্রাম লোহযুরি, থানা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জ। নিখোঁজ হওয়া ব্যাক্তির বড় ভাই মো. দেলোয়ার হোসেন বংশাল থানায় জিডি করার পরপরই সারা বাংলাদেশ বেতার বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে একযোগে প্রচার করেন এসআই মোশারফ হোসাইন। উপায় না পেয়ে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের বহুল প্রচারিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি নিখোঁজ সংবাদ ছাপানো হয়। তারপরও কোনো সন্ধান পাওয়া যায় না মানসিক ভারসাম্যহীন আনোয়ারের।
হাল না ছেড়ে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন এসআই মোশারফ হোসাইন। গত ১০ ফেব্রুয়ারি একটি সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলস্টেশন এলাকায় অনেক খোঁজাখুঁজির পর তাৎক্ষণিক বিধি মোতাবেক ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে কমলাপুর এলাকা হতে মানসিক প্রতিবন্ধী আনোয়ারকে উদ্ধার করে বংশাল থানায় নিয়ে আসা হয়। তারপর আনোয়ারের বড় ভাইয়ের হাতে সোপর্দ করা হয় মানসিক প্রতিবন্ধী ভাইকে। মানসিক চিকিৎসা দেওয়ার সুপরামর্শ দেন বংশাল থানার ওই পুলিশ কর্মকর্তা। এটি ডিএমপির বংশাল থানার একটি ভালো অর্জন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’