গোয়ালন্দের সূর্যমুখী ফুলের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। সূর্যমুখী ফুলের এমন অপূর্ব সুন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক প্রকৃতিপ্রেমীরা পরিবার নিয়ে ছুটে আসছেন ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন এলাকার নতুন সার ফ্যাক্টরির পাশে সূর্যমুখী ফুলের বাগানটি দেখতে।
এবছরে গোয়ালন্দ উপজেলায় প্রায় দেড়শ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতে কৃষকদের সরকারিভাবে সহযোগীতা দেয়া হয়েছে। চাষিরা গত ১ ডিসেম্বর বিজ রোপন করেন। এরপর তিনমাসের মধ্যে প্রতিটি গাছে ফুল ফুটার পর বাগানগুলো অপরূপ সুন্দর্য ধারণ করেছে। অপূর্ব সুন্দর ও মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে প্রতিদিন প্রকৃতিপ্রেমীরা তাদের পরিবার নিয়ে ছুটে আসছেন বাগানের সুন্দর্য উপভোগ করতে।
বাগান দেখতে আসা প্রকৃতিপ্রেমীরা বলেন, এই এলাকায় সূর্যমুখী ফুলের চাষের খবরটি ফেইসবুকে দেখেছি। আজ পরিবার নিয়ে দেখতে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগছে।সূর্যমুখী ফুলের বাগানের মালিক ইউসুফ আলী, শাহজাহান জানান, উপজেলা কৃষি অফিসের অনুপ্রেরণা থেকেই এই অঞ্চলে সূর্যমুখি ফুলের চাষ শুরু করেছি।কৃষকেরা আরো জানান, সরকারীভাবে কৃষকদের মাঝে সূর্যমুখী ফুলের বীজ, সার ও ওষুধ দিয়েছেন। ফলন ভালো হওয়ার প্রত্যাশা করছি। ফলনের ন্যায্য মূল্য পেলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে এবং আমাদের মতো আরো কৃষক সূর্যমুখি চাষে আরো আগ্রহ হবেন।
সূর্যমুখী ফুলের তেল স্বাস্থ্য সম্মত ও বিভিন্ন রোগ প্রতিরোগের ব্যাপক উপকারিতার কথা জানিয়ে গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহবুব বলেন, গোয়ালন্দ উপজেলায় সরকারি প্রণোদনায় সূর্যমুখী ফুলের চাষ করার জন্য কৃষকদেরকে বিজ, সার ও প্রয়োজনীয় কিটনাশক দেওয়া হয়েছে।এ বছরে উপজেলায় প্রায় দেড়শ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করা হয়েছে। এই প্রকল্পটি সফল হলে আগামী বছর আরো ব্যাপক আকারে সূর্যমুখী ফুলের চাষে কৃষকদের উৎসাহিত করা হবে এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সে দিকটি নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, আমাদের ভোজ্য তেল বেশির ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়, দেশে যদি এই সূর্যমুখী প্রকল্প সফলতা পায় তা হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা এই তেল বিদেশে রপ্তানি করতে পারবো বলে আশা করছি।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied