রামেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ছয়জন ও বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (১৮ জুন) রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও নওগাঁর তিনজন।
করোনায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। অন্যদিকে উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন রয়েছেন।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে ৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। এছাড়া রামেকে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ১৫৮ জন ও ১৯১ জন উপসর্গ ও সন্দেহভাজন রোগী হিসেবে ভর্তি রয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি টেস্টের মধ্যে ৮৫ পজিটিভ হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪টি টেস্টে ১৩৫ জনের করোনা পজিটিভ ফলাফল আসে।
জামান / জামান
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে
সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ
টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট