জুড়ীতে এইচএসসিতে পাসের হার ৯৪.০৭%, আলিমে ৯২.৮৫%
সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মৌলভীবাজার জেলার জুড়ীতে আজ ঘোষিত এইচএসসির ফলাফলে পাশের হার ৯৪.০৭%, আলিমে ৯২.৮৫%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪ টি কলেজ থেকে ২৭ জন জিপিএ ফাইভ পেলেও তিনটি মাদ্রাসার কোন শিক্ষার্থী জিপিএ ফাইভ পায়নি। উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে এবার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৭১ জন পাশ করেছে,তাদের পাশের হার ৯৩.১৫%, জিপিএ ফাইভ পেয়েছে ১৬ জন শিক্ষার্থী। হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১০৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১০০ জন, পাশের হার ৯৫.২৪%, জিপিএ ফাইভ পেয়েছে ৭ জন শিক্ষার্থী। শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজ থেকে ২১৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০৬ জন, পাশের হার ৯৭.৬৩%, জিপিএ ফাইভ পেয়েছে ২ জন শিক্ষার্থী। শিলুয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে ২৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৮ জন শিক্ষার্থী পাশ করেছে,পাশের হার ৯৬.৫৫% জিপিএ ফাইভ পেয়েছে ২ জন শিক্ষার্থী। অফিস সূত্রে আরোও জানা যায়, উপজেলার নয়াবাজার আহমদীয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪৩ জন পাশ করেছে,পাশের হার ৮৭.৭০%, সাগরনাল সিনিয়র মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২২ জনই পাশ করেছে, তাদের পাশের হার শতভাগ। হযরত শাহখাকী (র:) আলীম মাদ্রাসা থেকে ২৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৬ জন, পাশের হার ৯৬.২৯ %।
এক প্রতিক্রিয়ায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ বলেন, করোনাকালীন সময়ে অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের শিক্ষার্থীরা মাত্র পাঁচ মাস ক্লাস করার সুযোগ পেয়েছে। তারপরও আমাদের এবারের এইচএসসির ফলাফল আশানুরূপ হয়েছে।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন বলেন, আজ ঘোষিত ফলাফলে জুড়ী উপজেলায় এইচএসসিতে পাশের হার ৯৪.০৭% এবং আলীমে ৯২.৮৫%। এ সময় তিনি আরও বলেন, উপজেলার ৪ টি কলেজ থেকে ২৭ জন জিপিএ ফাইভ পেলেও তিনটি মাদ্রাসার কোন শিক্ষার্থী জিপিএ ফাইভ পায়নি।
শাফিন / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ