ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৩-২-২০২২ দুপুর ৪:৪৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে  রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিরাজ মিয়া (৮০) নামের বৃদ্ধের। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাড়া ভরট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া একই এলাকার মৃত এলাহি বক্সের ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাড়া ভরট গ্রামের  শনিবার এলাকার মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশে গফরগাঁও-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিয়ে কয়েক গজ ছেঁচড়ে নিয়ে যায়। এতে সিরাজ মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোক জন সিরাজ মিয়াকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
 
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ