ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসিতে গােল্ডেন জিপিএ-৫ পেয়েছে শাম্মী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৩-২-২০২২ বিকাল ৫:২৩

সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসির ফলাফলে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে এফএআর চৌধুরী শাম্মী। তিনি ২০১৯ সালে এসএসসি ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়াও তিনি ২০১৩ সালের  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার  পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজিমউদ্দিন  সরকারি  সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ ফাইভ পেয়েছিল।

শাম্মী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক (চৌধুরী বাড়ী) গ্রামের বাসিন্দা পুলিশ অফিসার (এসআই) মোঃ  হারুন- অর-  রশিদ চৌধুরী ও মিনু রশিদ চৌধুরীর কন্যা এবং হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহির মিয়া চৌধুরী ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলহাজ্ব আলতাফ মিয়া চৌধুরীর নাতনী।

জুড়ী থানার সাবেক এসআই (বর্তমানে কমলগঞ্জে কর্মরত)  মোঃ হারুন- অর- রশিদ চৌধুরী বলেন, এইচএসসিতে  গােল্ডেন জিপিএ-৫ পেতে আমার মেয়ে অনেক কষ্ট করেছে। মেয়ের ভালো ফলাফলে আমরা খুশি। সবাই মেয়ের জন্য দোয়া করবেন।

আলাপকালে এফএআর চৌধুরী শাম্মী বলেন, এ সাফল্যের পিছনে আমার  পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে। এ সময় তিনি আরও বলেন,  ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চাই।

শাফিন / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী