গোয়ালন্দে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চায়না বেগম (২৪) নামে এক গৃহবধূকেিআত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল শনিবার আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো গোয়ালন্দের দক্ষিণ দৌলতদিয়া যদু ফকিরপাড়া গ্রামের আফসার শেখের ছেলে মো. রেজাউল শেখ (৩৫)।
গৃহবধূর স্বজনদের অভিযোগ, চায়না বেগমকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তাই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনার জন্য তার স্বামী রেজাউল শেখ দায়ী।
এজাহার সূত্রে জানা যায় সূত্রে জানা যায়, আসামির সাথে বিগত ০৭ বছর পূর্বে চায়না বেগম (২৪) এর ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়। আসামীর ঔরষের গর্ভে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানদ্বয়ের নাম লিজা (০৫) ও লিমা (০৩) বর্তমানে জীবিত আছে। উক্ত আসামী গত ০১ মাস পূর্বে বাদীর ভগ্নিপতী আক্কাস মোল্লার কাছ থেকে ৩,০০০/- টাকা এক সপ্তাহ পরে ফেরত দিবে বলে ধার নেয়। এক সপ্তাহ পার হয়ে গেলেও উক্ত টাকা ভগ্নিপতি আক্কাস মোল্লাকে ফেরত দেয় না। আসামি টাকা ফেরত না দিলে তাকে টাকা ফেরত দিতে বলে ওই গৃহবধূ। কিন্তু আসামি টাকা ফেরত দেওয়া নিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে এবং ওই গৃহবধূকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে।
গত শুক্রবার রাত্র অনুমান ১০ দিকে আসামি বামিতে ফিরে আসলে ওই গৃহবধূ আসামিকে ধারের টাকা ফেরত দেয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে আসামি ওই গৃহবধূর ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আসামি আরো প্রকাশ করে যে, ‘পারলে তুই তোর ভগ্নিপতীর টাকা ফেরত দে, আমি টাকা দিতে পারব না। যদি টাকা দিতে না পারিস তাহলে মরে যা।’ পরবর্তীতে সবাই ঘুমিয়ে পড়লে বাদীর বোন আসামির কথার প্ররোচনায় সকলের অগোচরে গত শুক্রবার রাত্র অনুমান ১০টা ৩০ মিনিট হতে শনিবার সকাল অনুমান ৭টার মধ্যে যে কোনো সময় ওই গৃহবধূর ব্যবহৃত ওড়না দিয়ে আসামির বসতঘরের শয়নকক্ষের মধ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় বাদী মো. জাহাঙ্গীর দেওয়ান (২৮), সঙ্গীয় বাদীর চাচাতো দুলাভাই মালেক (৩০)-সহ অত্র থানায় হাজির হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার রেজাউল শেখকে আটক করা হয়। তাদের আদালতে পাঠানো হয়।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied