ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে দুই সহোদরের বাড়িতে ডাকাতি


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৩-২-২০২২ বিকাল ৫:৫৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বেলতলী গ্রামের আতাউর রহমান এবং তার বড় ভাই সোহরাব হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকাসহ মালামাল লুটে নেয়। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে।

সোহরাব হোসেন ও এলাকাবাসী জানান, ওই রাত আড়াইটার দিকে কম পক্ষে ২০ জনের একদল ডাকাত তার বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে। ডাকাতরা আনুমানিক ৩০ মিনিট সময় অবস্থান করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পাশে তার ভাই আতাউর রহমানের বাড়িতে তালা লাগানো ছিল। ডাকাতরা প্রথমে তালা কেটে ওই বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে। তার বাড়ি থেকে লুটপাট শেষ করে চলে যাওয়ার পর তার ভাইয়ের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত হন। দুই বাড়ি থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন লুটে নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খেন্দাকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়ায় তৎপর রয়েছে।

শাফিন / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার