ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা করোনা হাসপাতালে ৬ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ১২:১২

খুলনা করোনা হাসপাতালে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শুক্রবার (১৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬৮ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ১০৬ জন, ইয়ালোজোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়। এরা হলেন- খুলনা মহানগরীর হাজী মহসিন রোডের জয়নাব বেগম (৭৮), সাতক্ষীরা শ্যামনগর হরি নগরের আশুতোষ মন্ডল (৩৪), নড়াইল মির্জাপুরের মিজানুর রহমান (৫০), খুলনার দিঘলিয়া বারাকপুরের মোস্তফা শেখ (৬০) ও যশোর কেশবপুর কোন্দবপুরের ফজিলা বেগম (৬৯)। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১৭ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ২২২ জনের করোনা পজিটিভ এসেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৪২ জন, যশোরে ১৪ জন, সাতক্ষীরায় সাতজন, ঝিনাইদহে একজন, নড়াইলে পাঁচজন, পিরোজপুরে একজন ও বরিশালের একজন রয়েছেন।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, খুমেকের পিসিআর মেশিনে মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯.৫০ শতাংশ।

জামান / জামান

ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি