কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত
কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।
এ বিষয়ে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুর রহমান জানান, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকা নেওয়ার পথে ফখরুল আলমের মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ ও দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।
জামান / জামান
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে
সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ
টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট