বরিশাল বিভাগের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা লালমোহনের শিক্ষিকা রেহেনা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০ উদযাপন উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বরিশাল বিভাগের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন লালমোহনের শিক্ষিকা রেহেনা আক্তার। তিনি লালমোহন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক।
গতকাল রোববার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভোলা জেলায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে রেহানা আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান প্রমুখ।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান