ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিরামপুরে রাকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক নিহত


বিরামপুর প্রতিনিধি photo বিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ২:৯

দিনাজপুরের বিরামপুরে পাথরবোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টায় পৌর শহরের টিএন্ডটি অফিসের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক মোহাম্মদ আলী পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত কাইছা মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মোহাম্মদ আলী রোববার রাতে বিরামপুর থেকে তার নিজ বাড়ী বলিভদ্রপুরে যাচ্ছিল, পথে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএনটি অফিসের সামনে বিপরীত দিক থেকে ছেড়ে আসা (কুষ্টিয়া-ট-১১-২৪৭৪) ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ ও ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করেছে।

তিনি আরো জানান, এঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়ের পৃর্বক আটককৃত চালককে সোমবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত