বিরামপুরে মাদক ও মাদক বিক্রির ৫৩ হাজার টাকাসহ আটক ২
দিনাজপুরের বিরামপুর পৌরশহরে রাতের বেলা প্রকাশ্যে মাদক বিক্রির সময় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ আবু সাঈদ (৩৫) ও হেলাল হোসেন (২৭) নামের দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বিকেলে উপজেলার জোতবানী ইউনিয়নের কলুমক্ষেত্র গ্রাম থেকে আবু সাঈদ ও পৌরশহরের পূর্ব জগন্নাথপুর মহল্লা থেকে হেলাল হোসেনকে আটক করা হয়েছে। আটক আবু সাঈদ উপজেলার শওগুনখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং হেলাল হোসেন কলুমক্ষেত্র গ্রামের নছির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, রবিবার বিকেলে উপজেলার কলুমক্ষেত্র ও পূর্ব জগন্নাথপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পাই। পরে থানার উপপরিদর্শক শাহীন শেখ, নিহার রঞ্জন ও তাদের সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। এসময় কলুমক্ষেত্র গ্রামে নিজ বাড়ি থেকে ১১পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৫৩ হাজার ৩৬০ টাকাসহ হেলাল হোসেনকে আটক করা হয়। একইদিন পূর্ব জগন্নাথপুর মহল্লায় মাদক বিক্রির সময় ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ আবু সাঈদকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটক আবু সাঈদ ও হেলাল হোসেন এর বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক আসামীদেরকে সোমবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান