কাজী আব্দুল আওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি
শেখ রাজীব হাসান,টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে কাজী আব্দুল আওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী টঙ্গীর গাজীপুরা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান কাজী কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরা পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
সংগঠনের উপকমিটির সভাপতি শাহ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মোল্লা, সহ সভাপতি মো. শাহাবুদ্দিন, মো. সবুজ, জিসান বেপারি, সাংগঠনিক সম্পাদক সুমন মোল্লা, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাইম, জুবায়েরসহ সকল সদস্যরা।
কাজী আব্দুল আওয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামাল হোসেন বলেন, রক্তের গ্রুপ নির্নয় করা প্রতিটি লোকের জন্য খুবই জরুরি। অনেক সময় মুমূর্ষু অবস্থায় রক্তের গ্রুপ না জানার থাকার কারণে প্রানহানীর ঘটনাও ঘটে। তাই আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছি। আজ আমরা প্রায় ৫শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে ৫ হাজার লোকের মাঝে বিনামূল্যে এই কর্মসূচি পালন করা হবে।
জামান / জামান
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান