কুলাউড়ায় শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শিশুটির বয়স সাড়ে তিন বছর বলে জানা যায়। রোববার বিকেলে শিশুটির মা ওই তরুণকে আসামি করে মামলা করলে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার পর পুলিশ আসামি হোসাইন আহমদ (২২) কে রাতেই গ্রেফতার করে। আসামির বাড়ি একই উপজেলায়।
মামলার এজাহার পুলিশ সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি শিশুটি বসতঘরের পেছনে একা খেলাধুলা করছিল। এ সুযোগে হোসাইন তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হোসাইন দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজারের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলের দিকে হোসাইন আহমদকে আসামি করে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ রায় সোমবার মুঠোফোনে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার হোসাইনকে মৌলভীবাজারের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ