ভালোবাসা দিবসের দিনে ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার
লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে সদর থানার এসআই রফিকুল ইসলাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকর একটি ময়লার স্তুপ থেকে নবজাতক শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নবজাতকটিকে উদ্ধার করা এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে নবজাতক শিশুটি হাসপাতালের নিবির পরিচর্যায় আছে।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নেওয়াজ মোরশেদ জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবির পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে নবজাতাকটি সুস্থ আছে। নবজাতটির বয়স একদিন হবে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, থানার মোবাইল টিম সকালে নবজাতককে উদ্ধার করেছে বিষয়টি আমি জানি। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি নবজাতকের পরিচয় জানার। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যদিও অনেকেই নবজাতক শিশুটিকে দত্তক নেয়ার জন্য বলছে।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied