টাঙ্গাইলের ঘাটাইলে জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস এর দায়িত্বভার গ্রহণ
টাঙ্গাইলের ঘাটাইলে জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।সাবেক চেয়ারম্যান হায়দার আলী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামছুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, জামুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নবনির্বাচিত জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস বলেন, এলাকা থেকে মাদক আর জুয়ার সাথে সম্পৃক্তদের দমন করা হবে। সবাইকে সাথে নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবো, সেইসাথে মানবতার কল্যানে কাজ করবো।
দায়িত্ব গ্রহনকালে এ প্রত্যয় ব্যাক্ত করেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।পরে দোয়া ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য গত ৫ জানুয়ারি ৫ম ধাপে ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। দোয়া অনুষ্ঠানের পুর্বে চেয়ারম্যান ইখলাক হোসেন শামীম নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস এর নিকট উক্ত পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied