ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গাদের নকল পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র সরবরাহের দায়ে যুবক গ্রেফতার


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ৪:৯
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে নকল পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন তৈরী ও গুরুত্বপূর্ণ সীলমোহর নিয়ে প্রতারণার দায়ে যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
 
বৃহস্পতিবার ১৭ জুন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। 
 
গ্রেফতারকৃত আসামি হলেন, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মাইজঘোনা দক্ষিণ পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে মোঃ ওসমান গণি (৩০)। 
 
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১৫ জানতে পারে যে, কক্সবাজার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মাইজঘোনা গ্রামে নিজ বাড়িতে নকল পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও গুরুত্বপূর্ণ সীলমোহর বিভিন্ন অনৈতিক নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ কর আসছে গ্রেফতারকৃত যুবক। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উক্ত স্থান থেকে এই যুবককে গ্রেফতার করে। 
 
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বাড়িতে তল্লাশী করে ৭টি ভিন্ন নামের পাসপোর্ট, ৭টি  ভিন্ন জাতীয় পরিচয় পত্র, ১টি জন্ম সনদ ও অনৈতিক কাজে ব্যাবহারের জন্য বিভিন্ন ব্যাক্তির সীলমোহর উদ্ধার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত রোহিঙ্গাসহ স্থানীয় বাংলাদেশীদের নামে নকল পাসপোর্ট ও এনআইডি তৈরী করে সরবরাহ করত এবং গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ সম্পন্ন করত। 
 
পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের নিমিত্তে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত