ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সার্চ কমিটির ৩২২ জনে দোহারের কৃতি সন্তান,আইজিআর জজ মান্নান


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ৩:৩২

ঢাকা জেলার দোহারের কৃতি সন্তান, সাবেক আইজিআর, সাবেক জেলা ও দায়রা জজ আদালতের খান মোঃ আব্দুল মান্নানের নাম এসেছে সার্চ কমিটিতে। সার্চ কমিটির প্রকাশিত ৩২২ জনের তালিকার ৬১ নম্বরে স্থান পেয়েছেন তিনি। একজন দক্ষ আমলা ও বিচারক হিসেবে তিনি প্রশাসনে সমাদৃত। তাই নির্বাচন কমিশনার হিসেবে তার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা অনেক জোড়ালো।তার গ্রামের বাড়ি দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর গ্রামে।তিনি পদ্মা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। তার আপন ছোট ভাই অধ্যাপক আব্দুল হান্নান মুকসুদপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। 

উল্লেখ্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয় গতকাল সোমবার রাতে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে। যার তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে খান মোহাম্মদ আব্দুল মান্নান এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি দৈনিক সকালের সময় কে বলেন, প্রথমই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই সাক্ষাৎ নেওয়া জন্য আপনি আমাকে সকালে ফোন দিয়ে সাক্ষাৎ নিয়েছেন। আমার নাম সার্চ কমিটিতে ৬১ নম্বর এ এসেছে। আমি যখন জেলা ও দায়রা জজ আদালতে ছিলাম তখন সততার সাথে কাজ করেছি এবং জনগণের জন্য কাজ করেছি। আমি নিরপেক্ষ ও সাহসিকতার সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। আমরা কাজ কারার সুযোগ পেলে সুন্দর একটা নির্বাচন উপহার দিব। জাতির জন্য আমাদের কাজ করতে হবে।আমরা সত সাহসের সাথে কাজ করবো।

সার্চ কমিটিতে নাম আসার বিষয় জানতে চাইলে তিনি বলেন, অনুসন্ধান যারা করেছে তারাই ভাল বলতে পারবে আমি এ বিষয় কিছু বলতে পারতেসি না।

শাফিন / শাফিন

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন