ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তৃতীয় ধাপে যৌনপল্লীর বাসীন্দাদের মধ্যে করোনা টিকা প্রদানে উপস্থিতি কম


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ৩:৫৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় ও দেশের বৃহত্তম যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে করোনা প্রতিরোধ সুরক্ষায় করোনা টিকার ১ম,২য় ও ৩য় ডোজ প্রদান করা হয়েছে।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশের সহযোগিতায় ৩৬ জনকে প্রথম ডোজ, ৪ জনকে দ্বিতীয় ডোজ ও ৫ জনকে তৃতীয় ডোজ করোনা ভ্যাক্সিন টিকা প্রদান করা হয়।
 
১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে যৌনপল্লীতে প্রবেশকালে দেখা যায় যৌন কর্মীদের মধ্যে করোনার আতঙ্ক কম। তারা বলছেন আমাদের এখানে কাস্টমার খুবই কম। আমরা খিদার চিন্তায় আছি।  যৌনপল্লীর বাসিন্দাদের টিকা কেন্দ্রে উপস্থিতি ছিলো সীমিত। নতুন ও পুরাতন টিকা গ্রহণকারীরা টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে দেখা যায়। তবে পূর্বের টিকার ডোজ গ্রহণকারীদের উপস্থিতি ছিল খুবই কম। টিকা কার্যক্রম পরিচালনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইনস্পেকটর সাহেদা আক্তারের উপস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক শিহাব উদ্দিন, হারুন-অর-রশীদ, বেদেনা আক্তার,খাদিজা আক্তার টিকা প্রদানে সহযোগিতা করেন। 
 
এসময় টিকা কার্যক্রম পরিদর্শন করেন নবনিযুক্ত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ আমিরুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কমিউনিটি হেল্থ কেয়ার প্রোপাইটার মোঃ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ রফিকুল ইসলাম, পায়াকট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল,  দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য সহকারী মোঃ জাকির হোসেন, সিএইচপি জায়েদুল ইসলাম,হাফেজা বেগম প্রমুখ।
 
টিকা কার্যক্রম সম্পর্কে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ইপিআই) কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দারা করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমনের ঝুঁকিতে রয়েছে। যৌনপল্লীর বাসিন্দারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে আগ্রহী নয়। এজন্য তাদেরকে টিকার আওতায় নিয়ে আসার জন্য যৌনপল্লীর পাশে অবস্থিত দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র এবং পায়াকট বাংলাদেশ কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  ১ম ডোজ ৩৬ জন ও ২য় ডোজ ৪ জন, ৩য় ডোজ ৫ জনকে টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকলকেই টিকার আওতায় আনতে পারবো বলে আশা করি। 

শাফিন / শাফিন

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত