ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ৮ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৫-২-২০২২ রাত ৮:৪৯

টাঙ্গাইলের ৮ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংবর্ধনা প্রাপ্তরা হলেন- সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার বীরমুক্তিযোদ্ধা কাজী ফিরোজা ইসলাম বিউটি ও বীরমুক্তিযোদ্ধা জহুরা খাতুন, কালিহাতী উপজেলার বীরমুক্তিযোদ্ধা হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রবিজান, সখিপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন ও বীরমুক্তিযোদ্ধা শেফালী, দেলদুয়ার উপজেলার বীরমুক্তিযোদ্ধা রিক্তা বেগম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে নারী মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জেলা প্রশাসকের সভা কক্ষে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা রবিজান, বীর মুক্তিযোদ্ধা শেফালী ও বীর মুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ইউএনও রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ অন্যান্য সুধীজন ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার