লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক ভবন থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
লালমনিরহাট নার্সিং কলেজের একটি আবাসিক ভবনের নিজ কক্ষে আলামিন সরকার আবির(২২) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট নার্সিং কলেজের ছাত্রদের একটি আবাসিক হলের নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আলামিন সরকার আবির টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর(আষারিয়া চালা) এলাকার সাইফুল ইসলামের পুত্র। সে লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি নার্সিং সাইন্সের ১ম বর্ষের ছাত্র। এবল সে কলেজের ৮০০ বর্গফুট নামক হলের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতো।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর রুমমেট রনি আহমেদ জানায়, দুপুরে খাবারের সময় হলে আমরা আমাদের হলের সব শিক্ষার্থী খেতে যাই।তখনও সে রুমের মধ্যেই ছিলো। খাবার শেষে হলে ফিরে দেখি কক্ষটি ভিতর থেকে আটকানো ছিলো। পরে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাইনি।পরে তার ফোনে কল করলেও সে রিসিভ করছিলো না। রুমে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি আমাদের অধ্যক্ষ সাহেবা বেগমকে অবগত করি।পরবর্তীতে তিনি আরও কয়েকজন শিক্ষক ও হলে থাকা শিক্ষার্থীকে নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষ থানা পুলিশকে অবগত করে এবং পুলিশ মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
হলে আত্মহত্যা করা শিক্ষার্থীর বিষয়ে তথ্য জানতে চাইলে লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ কোনোকিছু না বলে তার রুম ত্যাগ করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, নার্সিং কলেজের হলে আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied