ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে পুলিশের জালে ভূয়া দুদক কর্মকর্তা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২২ রাত ৮:৫৯
ভোলার লালমোহনের উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে টাকা দাবি করে পুলিশের জালে ধরা পড়েছে মোস্তাফিজুর রহমান সবুজ (২৪) নামে এক ভূয়া দুদক কর্মকর্তা। মঙ্গলবার ভোরে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রাম থেকে তাকে আটক করে লালমোহন থানা পুলিশ।  সবুজ ওই এলাকার রফি উদ্দিনের ছেলে এবং তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, সবুজ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৭ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনে কল দিয়ে টাকা দাবি করে। ভাইস চেয়ারম্যানের এমন অভিযোগের ভিত্তিতে সবুজের মুঠোফোন এলাকা চিহ্নিত করে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়। 
এ ঘটনায় সবুজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত