ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে গরুসহ চোরকে থানায় সোপর্দ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ৪:৩৭

ভোলার লালমোহনে গরুসহ মোঃ সজিব বেপারী (৩০) নামে এক চোরকে আটক করেছে এলাকাবাসী। পরে গরু ও চোর কে থানায় সোপর্দ করেন তারা।
শুক্রবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকায় গরু ও চোরকে আটক করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার লাঙ্গলখালী খালে মাছ শিকার শেষে ভোর সাড়ে ৪টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলবাগিচা গ্রামের মোঃ জসিম। এসময় তার বাড়ির কাছেই স্থানীয় সামছল হক বাড়ির দরজার সড়ক দিয়ে একজনকে গরু নিয়ে যেতে দেখে সে।
জসিম জানায়, তাকে দেখে গরু রেখে হঠাৎই সটকে পরে লোকটি। এতে তার সন্দেহ হলে ডাক চিৎকার দেয় সে। পরে চোর পালিয়ে গেলেও গরুটিকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমানের কাছে গচ্ছিত রাখা হয়।

এদিকে সকাল সোয়া ৭টার দিকে বাগানের ভিতর পালিয়ে থাকা চোর বের হয়ে যাওয়ার সময় তাকে দেখে চিনে ফেলে জসিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে আটক গরু চোর সজিব বেপারী জানায়, গরুটিকে উপজেলা পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রাম থেকে চুরি করেছে সে।

পরে ইউপি সদস্য বজলু পাঙ্গাশিয়া এলাকার এক ব্যাপারীর কাছে মুঠোফোনের মাধ্যমে ঘটনাটি জানালে গরুর মালিক গরুটি সন্ধান পান।
গরুর মালিক পশ্চিম চরউমেদ ৪নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামের মোঃ জসিম জানায়, প্রতিদিনের মত গতকাল (বৃহস্পতিবার) রাতে গোয়াল ঘরে ৩টি গরু বেধে রেখে ঘুমিয়ে পড়ে সে। তবে ফজরের নামাজের সময় গোয়াল ঘরে গিয়ে দুটি গরু দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে সংবাদ পান লালমোহন ইউনিয়নে চোরসহ গরু আটক হয়েছে। এসময় ঘটনাস্থলে এসে নিজের গরু শনাক্ত করেন তিনি।
এদিকে গরু ও চোরকে থানায় সোপর্দ করার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান লালমোহন থানার এসআই মোঃ মাসুদ খান।
উল্লেখ্য, লালমোহনে হঠাৎই গরু চুরির হিড়িক পড়েছে। চলতি জুন মাসে ৮টি গরু চুরির সংবাদ পাওয়া গেলেও সেগুলোর একটিও উদ্ধার করা বা চোরচক্রকে আটক করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত