ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধার ওপর হামলা, অভিযুক্তরা গ্রেফতার


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৪:৫৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে ভাই ও ভাতিজার সশস্ত্র হামলায় শিকার হয়েছে মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের সদস্যরা। রাতে পাগলা থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ।
 
জানা যায়, পাগলা থানাধীন বারইহাটী গ্রামের ইজ্জল আলী শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিনের (৮০) সাথে তার ছোট ভাই ছমির উদ্দিন (৫৫), তার দুই ছেলে মো. মনিক শেখ (৩৮) ও মো. আসাদ শেখের (৩০) মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন বারইহাটি বটতলা বাজার হতে বাড়ি ফেরার পথে ছমির উদ্দিন ও তার দুই ছেলে পথ রোধ করে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা করে মুখে গুরুতর জখম করে। বীর মুক্তিযোদ্ধার ডাক-চিৎকারে তার ভাতিজা বাচ্চু শেখ এগিয়ে ‍এলে সেও হামলার শিকার হয় এবং গুরুতর আহত হয়। স্বজনরা এসে গুরুতর আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন ও তার ভাতিজা বাচ্চু শেখকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে মুক্তিযোদ্ধার পরিবার পাগলা থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই পাগলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারে নিরাপত্তা নিশ্চিত করে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
 
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ