উলিপুরে শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান
কুড়িগ্রামের উলিপুরে ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়ে সারাদিন চলে। শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার স্থান নির্ধারণ করা হয় ছেলেদের জন্য উপজেলার ডাকবাংলো ও মেয়েদের জন্য উলিপুর সরকারি কলেজে।
টিকা প্রদান কার্যক্রম সময়ে প্রশাসনের ভূমিকা দেখা যায় এবং সুষ্ঠুভাবে করানোর টিকা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে স্বাস্থ্যবিধি মানা তেমন চোখে পড়েনি।
করোনার টিকা নিতে আসা উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আব্দুল্লাহ আল-বাসার জানায়, আজ করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলাম। আমার কোনো সমস্যা হয়নি।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, আমি উপজেলার সকল মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিকট তাদের প্রতিষ্ঠানের মেইলে এবং সরাসরি টিকা নেয়ার নির্ধারিত সময় ও ভেনু উল্লেখ করে আবগত করিয়েছি। আশা করি উক্ত সময় ও তরিখ মোতাবেক নির্দিষ্ট ভেনুতে ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাস চদ্র সরকার স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বলেন, অনেক শিক্ষার্থী, এজন্য কম স্বাস্থ্যবিধি মানা চোখে পড়ছে। শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ করোনা টিকা সুশৃঙ্খলভাবে দেয়া হচ্ছে। প্রশাসনের লোক নিয়োজিত আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied