ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২২ বিকাল ৫:৫২

নওগাঁর মান্দায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে ৩৪টি স্টল অংশগ্রহণ করে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার এস সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র। এ সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (এমপি)।

সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেয়া স্টলগুলোর মধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন, বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন শায়লা শারমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার ইয়াসমিন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন কুমার মৈত্রী প্রমুখ।

শাফিন / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬