জুড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) জুড়ী রেলওয়ে স্টেশনসংলগ্ন মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিন আহমদ চৌধুরী, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন কান্তি সূত্রধর, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিন আহমদ চৌধুরী বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদিপশু, পাখির ৩০টি স্টল দেয়া হয়। তিনটি ক্যাটাগরিতে খামারিদের মধ্য থেকে ১০ জনকে চেকের মাধ্যমে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ