ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে চড়া দামে বিক্রি হচ্ছে ‍ইট


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৬-২-২০২২ রাত ৮:২৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি বৃষ্টিতে ইটভাটাগুলোতে এক হাজার ইটে এক হাজার টাকা বৃদ্ধি করে গাড়িপ্রতি ইটের দাম বেড়েছে দুই হাজার টাকা। এতে চরম দ‍ুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
 
গত ৩ ফেব্রয়ারি বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে ইটভাটাগুলোতে কাঁচা ইট নষ্ট হয়। অসময়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে এর প্রভাবে প্রত্যেকটি ইটভাটার মালিক ক্ষতির শিকার হন। হঠাৎ বৃষ্টিপাতে নতুন তৈরি কাঁচা ইট অপসারণ করতে পারেননি তারা। এই অসময়ের বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে ভেঙে চুরমার হয়ে যায় লাখ লাখ কাঁচা ইট। 
 
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন সন্ধ্যারই জি এইচ বি ইটভাটাসহ কয়েকটি ভাটায় গিয়ে চোখে পড়ে এমন দৃশ্য। এদিকে, সুযোগসন্ধানী ইটভাটা মালিকরা তাদের লোকসান পুষিয়ে নিতে পূর্বের দামের চেয়ে গাড়িপ্রতি ২ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছেন ইটের মূল্য।
 
সন্ধ্যারই জি এইচ বি ইটভাটা মালিক প্রভাষক, ঠিকাদার, যুবলীগ নেতা মোস্তাফিজুর জানান, বৃষ্টির আগে ১নং ইট গাড়িপ্রতি নেয়া হতো ১৮ হাজার টাকা ‍এবং ২নং ইট ১৫ হাজার টাকায় বিক্রি করা হতো। বৃষ্টির পর ১নং ইট গাড়িপ্রতি নেয়া হচ্ছে ২০ হাজার টাকা ‍এবং ২নং ইট ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এমনিভাবে সব ভাটায় বৃষ্টির কারণে দাম বাড়িয়ে ইট বিক্রি করা হচ্ছে।
 
ইটের দাম বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ইটের মূল্য নির্ধারণে সরকারি কোনো পদক্ষেপ বা মৃল্য নির্ধারণ না থাকায় ইচ্ছেমতো ইট বিক্রি করছেন ভাটা মালিকরা। সামান্য অজুহাতে তারা এমন কাজ করছেন।
 
কৃষক রিপন আলী জানান, ব্যবসায় লাভ-লোকসান হবেই। তবে ভাটা মালিকরা লাভ করবেন আর লোকসানে থাকবেন না; এটা কি ঠিক?
 
এম আর বি ভাটার ম্য‍ানেজার মঞ্জুর আলম বলেন, এবার বৃষ্টিতে ভাটার ব্যপক ক্ষতি হওয়ায় তা পুষিয়ে নিতে আমরা ইটের দাম বাড়িয়ে দিয়েছি।
 
জানা যায়, রাণীশংকৈল উপজেলায় ২৮টি ইটভাটা রয়েছে। এই ভাটাগুলোতে পুরোদমে এ অজুহাতে নতুন ইট উৎপাদনের কাজ চলছে। তারা সকলেই ইটের দাম বৃদ্ধি করে আবাধে বিক্রি করছে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, বিমানের ভাড়া যেমন নির্ধারণ করা নেই, তেমনি ইটের দামও নির্ধারণ করা নেই। আমরাও তো ভ‍ুক্তভোগী, ইটের বিষয়ে একটা বিহিত হওয়া উচিত।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার