মুন্সীগঞ্জের সাংবাদিককে নারায়ণগঞ্জে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে সাংবাদিক আবুল কালাম মিয়াকে (৫৮) কুপিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কথিত মানবাধিকারকর্মী প্রদীপ চন্দ্র বর্মণের লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত ১ জুন মানবাধিকারকর্মী ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রদীপ চন্দ্র বর্মণকে র্যাব-১১ গ্রেফতার করে। এ প্রতারণা মামলার বাদী দৈনিক অন্য দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম মিয়া। এ মামলা প্রত্যাহারের জন্যই এ হামলা চালানো হয় বলে আবুল কালাম মিয়া অভিযোগ করেন।
ফতুল্লা থানায় দায়ের করা অভিযোগে আবুল কালাম মিয়া বলেন, প্রদীপ চন্দ্র বর্মণের সহযোগী আরমান, প্রদীপের ছেলেসহ অজ্ঞাত পরিচয় পাঁচ-ছয়জন ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। আমার মাথায় ও বুকে কুপিয়ে গুরুতর আহত করে। আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও পকেটে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের দোকানদার ও বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সিএনজিযোগে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন জানান, এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করতে এসআই শামীমকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর ঘটনার সত্যতা পেলে এ ব্যাপারে মামলা গ্রহণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ