ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গরিব মানুষ বিপাকে

রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৪:৩৩

রাজবাড়ী জেলায় ইদানীং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে ‍ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এতে গ্রামের কর্মহীন গরিব মানুষ বিপাকে পড়েছেন। রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হাট-বাজারে কাউকে দেখা যায়নি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায়, গোয়ালন্দ মোড়ে ২২০ টাকা কেজি দরে সরিষার তেল, ১৭০ টাকা লিটার সোয়াবিন তেল, চিনি প্রতি কেজি ৮০ টাকা, মোটা চাল প্রতি কেজি ৫০ টাকা, চিকন চাল প্রতি কেজি ৭০ টাকা, আটা প্রতি কেজি ৩৫ টাকা, ময়দা প্রতি কেজি ৪৫ টাকা, খেজুরের গুড় প্রতি কেজি ৪০০ টাকা, ইলিশ মাছ মধ্য সাইজের প্রতি কেজি ৭০০ টাকা ও রুই মাছ প্রতি কেজি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গ্রাম এলাকায় এখন কৃষকের কাজকর্ম নেই বললেই চলে। প্রচণ্ড শীতের মধ্যে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে অসহায় মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। গোয়ালন্দ জামতলা এলাকায় পৌরসভা থেকে ন্যায্যমূল্যে চাল, আটা বিক্রয় কেন্দ্রে অস্বাভাবিক ভিড় দেখা যায়। সকাল ১০টায় বিক্রয় কেন্দ্র চালুর কিছুক্ষণের মধ্যেই পণ্য ফুরিয়ে যাওয়ায় অনেকেই খালি হাতে বাড়ি ফেরেন। টিসিবির পণ্য বেচা-কেনা নেই বললেই চলে।

ভোক্তারা জানান, টিসিবির পণ্যে চিনি, ডাল প্যাকেটে ১০০ গ্রাম করে ওজনে কম দেয়া হচ্ছে। বিক্রয়কালে সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার নিয়ম থাকলেও রহস্যজনক কারণে কাউকে পাওয়া যায়নি।

খানখানাপুর এলাকার রফিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

খানখানাপুর গ্রামের কৃষক ছিদ্দিক জানান, চাল-ডালের দাম বৃদ্ধি পাওয়া অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছি।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ