গফরগাঁও প্রেসক্লাবে প্রয়াত সাংসদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবে প্রয়াত সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় ও সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজমুন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মণ্ডলসহ উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত সাংসদের বর্ণাঢ্য জীবনী স্মৃতিচারণ করার পর দোয়া ও মোনাজাতে প্রয়াত সাংসদের আত্মার শান্তি কামনা করেন।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied