ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের জানাজা সম্পন্ন


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৭:৫
নওগাঁর সাপাহার উপজেলার এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি (সাবেক) আলহাজ আব্দুল হামিদ (৭৬) গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে মরহুমের প্রথম জানাজা উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল সাড়ে ৩টায় জম্মস্থান উপজেলার বাহাপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তার মৃতদেহ সমাহিত করা হয়।
 
আওয়ামী লীগের সাবেক এই সভাপতির মৃত্যুতে সাপাহার প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জুলফিকার আলী সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমদেনা জ্ঞাপন কর‍া হয়েছে।
 
উল্লেখ্য, দুপুর ২টার জানাজার পূর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি জানাজা মাঠে উপস্থিত হয়ে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর আলকপাত করে বক্তব্য প্রদান করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সেখানে উপস্থিত হয়ে মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।

শাফিন / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি