গোয়ালন্দে ১৩১ কোটি টাকায় নির্মিত হবে আইটি ট্রেনিং সেন্টার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচরে ৫ একর জমির ওপর ১৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, যা ভবিষতে এ অঞ্চলের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই ট্রেনিং সেন্টারটি রাজবাড়ী জেলাবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। ট্রেনিং সেন্টারটি থেকে প্রতি বছরে কমপক্ষে এক হাজার বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর এলাকায় প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জমি পরিদর্শনে এসে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, মূলত প্রকল্পটি সজিব ওয়াজেদ জয়ের একটি স্বপ্ন। প্রকল্পটি চালু হলে ঘরে বসেই অনলাইনভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেকার যুবক-যুবতীরা কাজ করার সুযোগ পাবে। তরুণদের আর রাজধানীমুখী হতে হবে না। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটিতে মূলত উৎপাদন ও কর্মসংস্থানমুখী কাজগুলো করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রস্তাবিত প্রকল্পের পিডি জহুরা খাতুন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, স্থানীয় সরকার বিভাগের (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, এনএসআই উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied